শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া বঙ্গতাজ কলেজে বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান সংবর্ধিত

Reporter Name / ২৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ার খিরাটিস্থ ঐতিহ্যবাহী বঙ্গতাজ কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ মোঃ আওলাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ্ রিয়াজুল হান্নান। ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শেখ আবু আশেকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন, বিদ্যুৎসাহী সদস্য আলতামাছুল ইসলাম রাসেল, সাবেক সভাপতি মনিরুল হক চাঁন মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি মামুন অর রশিদ, সমাজসেবক জামাল উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক আলাল উদ্দিন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমন প্রমুখ।
নবগঠিত কমিটির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ কলেজ চত্বরে আগমন করলে শিক্ষার্থীরা তাঁকে ফুল ছিটিয়ে বরন করেন। পরে তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের সাথে শিক্ষার মান উন্নত করতে হবে। এর জন্য সকলের সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে প্রথমত শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অভিভাবকদের তাদের সন্তানদের পড়াশোনার খোঁজখবর রাখতে হবে। বিগত সরকারের আমলে কারিকুলামের কারণে শিক্ষার্থীরা প্রতিষ্ঠান থেকে মূখ ফিরিয়ে নিয়েছিল। তাদেরকে পুনরায় ফিরিয়ে এনে শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST