শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া ‘রসুলবাগ ইসলামিয়া যুব সংঘে’র উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৪৫ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৬:৫২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের রায়নন্দা বলদা বাজার সংলগ্ন “রসুলবাগ ইসলামিয়া যুব সংঘের” উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও সকলের সার্বিক কল্যাণ কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার বাদ আছর হতে দীর্ঘ রাত পর্যন্ত অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন বয়ান করেন।

বাংলাদেশ বিমান বাহিনীর জিডি পাইলট (অব:) গ্রুপ ক্যাপ্টেন (কর্ণেল) মোঃ এনামুল হক এর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন ঢাকার জুরাইনের ‘জামিয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা’র প্রিন্সিপাল, সিলেটের কৃতিসন্তান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতী দেলোয়ার হোসেন তাহেরপুরী।
রায়নন্দা বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। উদ্বোধক ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু। প্রধান মেহমান ছিলেন অতিরিক্ত সহকারী কর কমিশনার মোঃ খাইরুল ইসলাম। বিশেষ মেহমান ছিলেন গণপূর্ত বিভাগের বিভাগীয় হিসাব রক্ষক মোঃ ওয়াদুদ জামান আকন্দ ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন।
প্রধান বক্তার আগে বয়ান করেন হযরত মাওলানা আব্দুল হক হক্কানী, হযরত মাওলানা মুফতী ইকরাম হুসাইন, হযরত মাওলানা ক্বারী মোঃ হুমায়ূন কবির লতিফপুরী প্রমুখ। রসুলবাগ ইসলামিয়া যুব সংঘের উদ্যোগে মহিলাদের জন্য পর্দার সাথে আলাদা ওয়াজ শোনার ব্যবস্থা ছিল। ওয়াজে বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মুসল্লি শরীক হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST