মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী

Reporter Name / ৭০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত “কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে” জাঁকজমকপূর্ণ আনন্দঘন বর্ণাঢ্য আয়োজনে প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শনিবার সকালে শিক্ষাবর্ষ ২০২৬ সালের পরীক্ষার ফলাফল প্রকাশে শিক্ষার্থী ও অভিভাবকরা শতস্ফুর্ত অংশগ্রহণ করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রীমা ভূঁইয়া রুম্পা ভার্চুয়ালি আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক লাকি আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন রেসিডেন্সিয়াল শিক্ষা পরিবারের উপদেষ্টা ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন।

ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতার সার্বিক পরিচালনা করেন কলেজ শাখার ইনচার্জ প্রভাষক মোঃ সোহরাব সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার, প্রতিষ্ঠাতা পরিচালক মনিরা ভূঁইয়া শম্পা, কলেজ শাখার অধ্যক্ষ মোঃ সরোওয়ার্দী, উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ রহমান শুভ্র, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক মোঃ আকরাম হোসেন রিপন, কো-অর্ডিনেটর মারুফ খান, প্রভাষক রিফাত প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে বিদ্যালয় পরিচালনায় উপস্থিত একাধিক অভিভাবক তাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করে বক্তব্য রাখেন।

অনাড়ম্বর পরিবেশে প্রি-প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা তাদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সনদপত্র ও পুরস্কার গ্রহণ করে। শিক্ষার্থীরা হরেক রকম সাজে সজ্জিত হয়ে শিক্ষাবর্ষের প্রথম সেমিষ্টারের ফলাফল সাদরে গ্রহন করে। ফলাফল অনুযায়ী পুরস্কার পেয়ে সকলেই আনন্দে মেতে উঠে। শিক্ষার্থীদের আনন্দে পুরো ক্যাম্পাসে মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করে।
এছাড়া বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনিয়াত জাহান পূর্ণতা তার আবেগময় কন্ঠে মহান আল্লাহ তায়ালার ৯৯ নাম পাঠ করে উপস্থিত সকলের প্রশংসা অর্জন করেছে।
এসময় শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও দক্ষ পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট উপস্থিত সকলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST