শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া শীতলক্ষ্যা নদীর পাড় কেটে মাটি লুট: যৌথ অভিযানে দুই এক্সকাভেটর জব্দ

Reporter Name / ১৪৬ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর ও বরবের এলাকায় শীতলক্ষ্যা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুটি এক্সকাভেটর (ভেকু মেশিন) জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন। তবে অভিযানের আগাম খবর পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিংহশ্রী ইউনিয়নের বিভিন্ন এলাকায় একটি প্রভাবশালী চক্র নদীর পাড় কেটে সেই মাটি স্থানীয় ইটভাটায় বিক্রি করে আসছিল। এতে নদীর তীরভাঙনের ঝুঁকি বাড়ার পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তির সহযোগিতা ও স্থানীয় পুলিশ ফাঁড়ির নীরবতার সুযোগ নিয়েই মাটি খেকোরা এ কাজ চালিয়ে যাচ্ছিল।

অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল রোববার এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটর দেখতে পায় তারা। তবে অভিযানের বিষয়টি আগে থেকেই টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটর দুটি জব্দ করে সিংহশ্রী পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের দাবি, ইটভাটা মালিক আল-মামুন, কাশেম, আলম ব্যাপারী, পল্লব, মাসুদ পাঠান, ইলিয়াস দেওয়ানসহ কয়েকজন দীর্ঘদিন ধরে নদীর পাড়ের সরকারি জমি থেকে মাটি কেটে স্থানীয় ইটভাটায় বিক্রি করে আসছিল।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নদীর পাড় কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST