বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া সদরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল

Reporter Name / ১৩৫ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৮:৩২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের (বানারহাওলা-সাফাইশ্রী) ৩নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং প্রয়াত নেতা হান্নান শাহ্ সহ সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ শুক্রবার দলের সাফাইশ্রীস্থ অস্থায়ী কার্যালয় চত্বরে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু।

উপজেলা ছাত্রদল নেতা মাহবুব মোর্শেদ প্রতীকের সার্বিক তত্ত্বাবধানে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য আফজাল হোসাইন, আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, ব্যাংকার সুইট, নজরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সরকার, সফিকুল ইসলাম, মীর মাহমুদুল হাসান মাসুম, তুহিন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা সহ প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল অব আসম হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিণী নাহিদ হান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত মাহমুদুল হাসান সারোয়ার সোহেল, উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা ইকবাল হোসেন মনির, প্রয়াত সেলিম হোসেন সহ দেশব্যাপী প্রয়াত বিএনপির নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মোহাম্মদ মাসউদুর রহমান। শেষে আগত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST