শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া সদরে দারুত তাহফিয মাদরাসায় ওয়াজ মাহফিল ও ইসলামী সঙ্গীত

Reporter Name / ২৩০ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৯:০৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের আদালত পাড়ায় ‘দারুত তাহফিয ইন্টারন্যাশনাল মাদরাসা’ ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান, ওয়াজ, দোয়া ও ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার বাদ আছর হতে গভীর রাত পর্যন্ত এ অনুষ্ঠান পরিচালিত হয়।

উপজেলা সদর রোডে অবস্থিত আদালত পাড়াস্থ মাইক্রোস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ ওসমান গণি। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোঃ আহসান উল্লাহ’র তত্ত্বাবধানে সার্বিক অনুষ্ঠান মালার উদ্বোধক ছিলেন এলাকার কৃতিসন্তান, সমাজসেবক , বিশিষ্ট শিক্ষানুরাগী ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।
বাদ মাগরিব হাফেজ ছাত্রদের পাগড়ী ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে নছিহতমূলক বয়ান শেষে এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা ও অসুস্থ্য ব্যক্তিদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন প্রধান অতিথি ঢাকার মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা মুফতী বাহাউদ্দিন আহমেদ (দা:বা:)।
এর আগে বাদ আছর হতে বয়ান করেন নরসিংদীর ফাতেমাতুয যুহরা (রা:) কারিমিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ক্বারী আকরাম হোসাইন ও কাপাসিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মারুফ।
পরে দেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আবু উবায়দা, ইকরা শিল্পী গোষ্ঠীর সাইম আল হাসান, সাদমান সাকিব, হামযা বিন আজাদ, নোমান রাইয়্যান, জাকারিয়া হোসাইন, আলোড়ন শিল্পী গোষ্ঠীর আব্বাস উদ্দিন আল আজাদ, আরমান খান সোহান মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন দারুল উলুম বালিকা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও নন্দিত উপস্থাপক হযরত মাওলানা মাসউদুর রহমান।
এলাকার কৃতিসন্তান বিশিষ্ট সাংবাদিক আকরাম হোসেন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির, সবুজ, মীর মাসুম, নাঈম, টিপু, সজিব, সিয়ামসহ মাদ্রাসার ছাত্রদের সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমে সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST