শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ 

Reporter Name / ২০৫ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৭:১৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়ার ঐতিহ্যবাহী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ভূলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বিদ্যালয়ের সাবেক সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মতিউর রহমান চৌধুরী।
অভিভাবক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন।
মোঃ নজরুল ইসলাম মাষ্টারের পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহজাহান মোড়ল রেনু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, প্রধান শিক্ষক জসিম উদ্দিন, প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম, অভিভাবক বিলকিস পারভীন, আবুল কালাম, মাজহারুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মাহবুবুর রহমান ভূঁইয়া, নাবু মোড়ল, ভূলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হাফিজ আব্দুল হামিদ প্রমুখ।
সবুজ ঘেরা মনোরম বর্ণাঢ্য সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মতিউর রহমান চৌধুরীর মরহুম দাদা হাফিজ উদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়টি ১৯৬৩ সালে এবং ভূলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯১২ সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়া অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী দেওনা দাওয়াতুল হক নামে একটি বিশাল মাদরাসা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠা স্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST