সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে কলেজ ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন

Reporter Name / ১৫২ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৫:১১ অপরাহ্ন

শরিফুল ইসলাম , টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শাহজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল আলীম হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল (সোমবার) সকাল ১১ টায় শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানের নেতৃত্বে কলেজ গেট সংলগ্ন মহাসড়কে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শাজাহান সিরাজ কলেজের প্রিন্সিপাল মুজিবর রহমান, অধ্যাপক এ কে এম আব্দুল আওয়াল সভাপতি টাঙ্গাইল জেলা জিয়া পরিষদ, নিহত আলীমের মা আকলিমা বেগম, খালাতো ভাই অন্তরসহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী। বক্তারা বলেন, এটা শুধু হত্যা নয়। এ যেন চরম নিষ্ঠুরতার উদাহরণ। আমরা দোষী নোমানের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে আর কোনো আলীম অকালে প্রাণ না হারায়।

এর আগে, উপজেলার মহিষজোড়া গ্রাম থেকে গোলাম মোস্তফার ছেলে নোমান (২০) কে পুলিশ গ্রেপ্তার করে। আদালতে দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের নির্মম সব তথ্য প্রকাশ পায়। কতটা অমানবিক হলে একজন মানুষ বন্ধুকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকিতে লুকিয়ে রাখতে পারে—নোমান তার জঘন্য উদাহরণ। বর্তমানে নোমান আদালতের হেফাজতে রয়েছে।

আয়োজকরা মানববন্ধন সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST