বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে কলেজ ছাত্র হত্যায় গ্রেফতার নিয়ে ধুম্রজাল

Reporter Name / ১৯৫ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৮:১২ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতীতে কলেজ ছাত্র হত্যার অভিযোগে গ্রেফতার নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) ভোরে কালিহাতী থানা পুলিশ ৬ জনকে আটক করে। পরে রহস্যজনক কারণে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ৫জনকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।

এদের মধ্যে নোমানকে হত্যা মামলায় অভিযুক্ত করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। নোমান উপজেলার মহিষজোড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

এছাড়া একই উপজেলার ঘড়িয়া গ্রামের আ: লতিফের ছেলে সাব্বিরের বাড়ী থেকে নিহত আ: আলীমের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাব্বির ও শাকিলকে স্বাক্ষী হিসেবে আদালতে পাঠানো হয়েছে বলে এসআই মিজানুর রহমান নিশ্চিত করেছেন। এনিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে মধ্যে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ঘাটাইল উপজেলার চাঁনতারা গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের ছেলে আব্দুল আলীম বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কালিহাতী উপজেলা দক্ষিণ সাতুটিয়া গ্রামের জামাল বাদশার বাড়ির সেপটিক ট্যাংক থেকে ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আলীমের মা আকলিমা আক্তার বাদী হয়ে কালিহাতী থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

জানা গেছে, পুলিশ বুধবার ভোরে দক্ষিণ সাতুটিয়া গ্রামের রকিবের বাড়ী থেকে নোমান, শরিফ, জামিল, ইমরান ও শাকিলকে আটক করেন। এদের মধ্যে নোমান ব্যতীত অন্য চারজন কালিহাতী নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, হত্যায় জড়িত থাকার সন্দেহে ৬জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর একজনকে অভিযুক্ত করে ও দুজনকে স্বাক্ষী হিসেবে আদালতে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST