বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে কস্তিরপাড়া ব্র্যাকের উদ্যোগে নারী কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

Reporter Name / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:১৭ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে কস্তিরপাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে ৪০জন নারী কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের মৌসুমী সবজি বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ২টায় ব্র্যাক এনজিও কস্তুিরপাড়া শাখা উদ্যোগে এ বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে সরিষা, মুলা, বাঁধাকপি, ফুলকপি, কাঁচামরিচ, সিম, লাউ ও টমেটোসহ মৌসুম উপযোগী নানা প্রজাতির সবজি বীজ প্রদান করা হয়।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে নারী কৃষকদের আয় বৃদ্ধি, পারিবারিক পুষ্টি উন্নয়ন এবং স্থানীয় কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করা লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, উন্নতমানের বীজ ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা সহজেই বাজারজাত করতে পারবেন।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক এনজিও, কস্তিরপাড়া শাখা ব্যবস্থাপক জ্যোতি বিন্দ্রসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ ও কৃষক প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST