বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধে নারীর শ্লীলতাহানি, হামলা ও লুটপাটের অভিযোগ

Reporter Name / ১১১ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১১:২১ অপরাহ্ন

শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ি-ভিটার জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিতু আক্তার (৩৮) কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (১ ডিসেম্বর) উপজেলার পৌলি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, কালিহাতী উপজেলার পৌলি দক্ষিণপাড়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী মিতু আক্তারের ফুফাতো ভাই ও চাচাতো ফুফুর সাথে বাড়ির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় মিতু আক্তারের ফুফাতো ভাই সজীব ও তার মা শাহিনা সুলতানা, চাচাতো ফুফু মিনু আক্তার গত সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১০টায় বিবাদীরা তাদের পুরাতন বাড়িতে গিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে বিবাদীরা মিতু আক্তারের ফুফাতো ভাইয়ের স্ত্রী শাহানাজের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হাতুড়ি, কিল-ঘুষি ও লাথির আঘাতে শাহানাজ গুরুতর আহত হন। এ সময় ঘরে থাকা একটি র‌্যাক, একটি ফ্রিজ, একটি ওয়ার্ডড্রোব, দুটি কাঠের দরজাসহ প্রায় ৯০ হাজার টাকার মালামাল ভাঙচুর করে। পরে ওয়ার্ডড্রোবের ড্রয়ার থেকে নগদ ৫০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। বাধা দিতে গেলে মিতু আক্তার ও তার পিতা মোকাদ্দেছ আলীর ওপরও হামলা করা হয়। তাদের এলোপাতাড়ি মারধর করা হয় এবং খাটের স্ট্যান্ড দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। অভিযোগে আরও বলা হয়, বিবাদী সজীব মিতু আক্তারের পরিধেয় বস্ত্র টেনে ছিঁড়ে শ্লীলতাহানি করে।
ভুক্তভোগীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা খুন-জখমের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। পরে আহত মোকাদ্দেছ আলীকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে সুযোগ পেলে ভুক্তভোগীসহ পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম করে ফেলবে। এ কারণে তারা ভয়ে আতঙ্কগ্রস্ত জীবনযাপন করছেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST