বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

Reporter Name / ১৮৭ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:০৪ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিজ ঘর থেকে খোদেজা বেগম (৫৫) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) বিকেল ৩টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ী পশ্চিমপাড়া (জামাইপাড়া) গ্রামে রেললাইন সংলগ্ন নির্জন বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খোদেজা বেগম অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত আতোয়ার রহমানের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ওই নির্জন বাড়িতে একাই বসবাস করতেন। তার কোনো সন্তান নেই, তবে একটি পালিত ছেলে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে খোদেজা বেগমের পালিত ছেলে আসাদুজ্জামান বাড়িতে এসে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। সিদকাটা দরজা খুলে ঘরে ঢুকে শয়নকক্ষে মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। নিহতের নাক-মুখে রক্ত এবং কপালে আঘাতের চিহ্ন ছিল।

আসাদুজ্জামান জানান, “গত ১৩ মে আমি মাকে দেখে গিয়েছিলাম। এরপর দুইদিন ধরে তার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলাম না। শনিবার সকালে এসে দেখি দরজা বন্ধ, সিদকাটা। ঘরে ঢুকেই দেখি মা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি নিশ্চিত, আমার মাকে হত্যা করা হয়েছে।”

স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, খোদেজা বেগম একাকী জীবনযাপন করতেন। নির্জন এলাকায় বাড়ি হওয়ায় মাঝে মাঝে আশপাশের কেউ খোঁজ নিতে আসতেন।

ঘটনাস্থলে গিয়ে কালিহাতী (সার্কেল) সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান সাংবাদিকদের জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST