সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে প্রেমিজাম মেটালে চাঁদা দাবির অভিযোগ

Reporter Name / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অবস্থিত প্রেমিজাম মেটাল কারখানায় দলবদ্ধভাবে প্রবেশ করে চাঁদা দাবি ও কারখানা বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে ২০-২৫ জনের একটি দলের বিরুদ্ধে। চাঁদা না দিলে সাত দিনের মধ্যে কারখানায় আগুন দেওয়ার পাশাপাশি শ্রমিক কর্মচারীদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

কারখানা কর্তৃপক্ষের দাবি, গত ২৩ আগস্ট একদল লোক কারখানায় প্রবেশ করে চাঁদা দাবি করে। ঘটনার একটি অংশ সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। এ ঘটনায় কারখানার শ্রমিক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্রসহ সংশ্লিষ্ট অনুমোদন নিয়ে কারখানাটি পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি নিয়মিত সরকারকে রাজস্বও প্রদান করছে।

কারখানায় কর্মরত এক কর্মকর্তা বলেন, বর্তমানে প্রায় ৪০ জন শ্রমিক-কর্মচারী কাজ করছেন। কারখানার কারণে কেউ অসুস্থ হয়েছেন এমন কোনো ঘটনা ঘটেনি। প্রতিষ্ঠানটির ভেতরে ও আশপাশে বিভিন্ন গাছপালা রয়েছে এবং স্থানীয়ভাবে বিয়ে, মসজিদ ও অসহায় মানুষের সহায়তায় কোম্পানির পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

কর্তৃপক্ষের দাবি, কারখানার বিরুদ্ধে পরিবেশ ও স্থানীয় ক্ষয়ক্ষতির অভিযোগের আড়ালে মূলত চাঁদা দাবির বিষয়টি থাকতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে এবং কালিহাতী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST