শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে মঞ্চে আগুন: ফাইনাল ম্যাচ স্থগিত

Reporter Name / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৩:১৫ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

গত ৮ জুন ২০২৫ তারিখ থেকে কালিহাতি থানাধীন আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন ছাত্রদের উদ্যোগে আয়োজিত এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। খেলাটি আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা এবং খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি গঠনের একটি উদ্যোগ হিসেবে শুরু হয়।

আজ ১২ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, গত রাত্রে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিবর্গ খেলার আয়োজন উপলক্ষে মাঠে তৈরি করা মঞ্চে আগুন ধরিয়ে দেয়। এতে মঞ্চটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং আয়োজকদের মধ্যে চরম হতাশা নেমে আসে।

ঘটনার পর স্থানীয়রা ও আয়োজকরা বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, আয়োজকরা জানিয়েছেন, কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) যেদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারবেন, সেদিনই ফাইনাল খেলা পুনরায় আয়োজন করা হবে।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা ও খেলাপ্রেমী জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST