শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে সাংবাদিক নেহাল খানের উপর সন্ত্রাসী হামলা শরিফুল ইসলাম

Reporter Name / ১৫০ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ২:৩৬ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে সন্ত্রাসীদের হামলায় নেহাল খান নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। তিনি কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সদস্য।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে কালিহাতী উপজেলার বেতডোবা রেজিস্ট্রি অফিস সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা সাংবাদিক নেহাল খানের মোটরসাইকেলের গতিরোধ করে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলাকারীরা তার কাছে থাকা নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত সামগ্রী ছিনিয়ে নেয় বলে জানিয়েছেন আহত সাংবাদিক নেহাল খান।

ঘটনার পর হাসপাতালে গিয়ে আহত সাংবাদিককে দেখতে যান কালিহাতীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও বিএনপি নেতা হাজী আব্দুস সাত্তার, দৈনিক অগ্রযাত্রা ও দৈনিক মুক্ত বার্তার পত্রিকার ও বাংলার কন্ঠ টাঙ্গাইল জেলা প্রতিনিধি এবং দোয়েল টিভির নিজস্ব প্রতিবেদক সাংবাদিক শরিফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।

সাংবাদিকের উপর এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী ও সিনিয়র সাংবাদিকরা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আহত সাংবাদিক নেহাল খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST