রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

Reporter Name / ১৬৬ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

শরিফুল ইসলাম , টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে কালিহাতী থানার দুর্গাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন মোঃ শাহ আলম (২৯)। তিনি কালিহাতী উপজেলার দুর্গাপুর মধ্যপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ জে.ও.এম তৌফিক আজম বলেন, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দিকনির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মোঃ মঞ্জুরুল ইসলামের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ জে. ও.এম তৌফিক আজমের সার্বিক তত্ত্বাবধানে মগড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোখলেছুর রহমান।
অভিযানকালে আসামীর দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা। এ সময় তার সহযোগী মোঃ সাইফুল ইসলাম (৩২) ও মোঃ শাকিল (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-১১, তারিখ: ১২ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST