বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কিশোরগঞ্জে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার শিকার, আলোচনায় মায়াকানন পার্ক

Reporter Name / ১৫৮ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ রোডে অবস্থিত বিনোদন কেন্দ্র ‘মায়াকানন পার্ক’-এ একজন অনুসন্ধানী সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পার্কটির পরিচালক তানভীর হাসানের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
ঘটনাটি ঘটে আজ শনিবার সন্ধ্যায়, যখন একটি গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিকটি পার্কে প্রবেশ করেন। উদ্দেশ্য ছিল পার্কে চলমান অসামাজিক কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। জানা যায়, তিনি পার্ক কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়েই ভেতরে প্রবেশ করেছিলেন।
প্রবেশের পরপরই পার্কের নিরাপত্তা প্রহরী বাঁশি বাজিয়ে ভেতরের স্টাফদের সতর্ক করে দেন সাংবাদিকের উপস্থিতি সম্পর্কে। অল্প সময়ের মধ্যে এক স্টাফ সাংবাদিককে পরিচালক তানভীর হাসানের কক্ষে নিয়ে যান।সেখানেই ঘটে মূল ঘটনা। অভিযোগ অনুযায়ী, পরিচালক তানভীর হাসান সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হেনস্তামূলক আচরণে লিপ্ত হন। এমনকি পার্কের প্রধান গেট বন্ধ করে সাংবাদিককে ভেতরে আটকে রাখা হয়, যাতে তিনি বের হতে না পারেন।
সংবাদ পেয়ে কিশোরগঞ্জের অন্যান্য গণমাধ্যমকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুনকে বিষয়টি অবহিত করেন। ওসি তাৎক্ষণিকভাবে টহল পুলিশ পাঠান এবং পুলিশের হস্তক্ষেপে পার্কের গেট খুলে সাংবাদিককে উদ্ধার করা হয়।ঘটনার পর এখনো সাংবাদিকদের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে, দায়িত্বে থাকা এসআই ভুক্তভোগী ও অভিযুক্তদের নাম তালিকাভুক্ত করেছেন বলে জানা গেছে।
সাংবাদিক সমাজ এ ঘটনায় ওসি আবদুল্লাহ আল মামুনের দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলেন, “তিনি সত্যিকার অর্থেই জনগণের পুলিশ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, কিশোরগঞ্জের সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা মায়াকানন পার্কে পরিচালিত কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত ও যথাযথ নজরদারির দাবি জানিয়েছেন। একইসঙ্গে পার্কে অসামাজিক কর্মকাণ্ড ও সাংবাদিক হয়রানির অভিযোগের দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST