শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কিশোরগঞ্জে মাদ্রাসার কোটি টাকার জমি দখলে আওয়ামী লীগ ও জাপা নেতাদের

Reporter Name / ২৯৮ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:২৯ অপরাহ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় উরদিঘী দাখিল মাদ্রাসার জমি দখল করে দোকান পাট করে ভোগদখলের অভিযোগ পাওয়া গেছে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। এই দখলবাজির নেতৃত্ব দিচ্ছে শুরু থেকে মরহুম জিন্নাত আলী এবং তার ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি আজিজুল ইসলাম। তাদের সহযোগী হিসেবে কাজ করছে জাতীয় পার্টির নেতা সাবেক মাদ্রাসা সভাপতি এবং মরিছখালি বাজার বণিক ও ভিট মালিক সমিতির সভাপতি সাইদুর রহমান ও তার ছেলে যুবলীগের নেতা আনোয়ার হোসেন এবং তাদের বংশের লোকজন। যারা জাতীয় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। স্থানীয় কয়েকজন ব্যক্তি নাম প্রকাশে (অনিচ্ছুক) বলেন তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রভাব খাটিয়ে মাদ্রাসার জমি দখল করে অন্তত ১০-১২টি দোকান ঘর নির্মাণ করেছে। যার বর্তমান মূল্য কয়েক কোটি টাকা এই নিয়ে এলাকাবাসী কিছু বললে তাদেরকে বিভিন্ন হুমকি-ধুমকি দেওয়া হয়। সরজমিনে গিয়ে দেখা যায় মাদ্রাসার মূল ফটক টি বাদ দিয়ে দুই পাশে সারিসারি দোকান গড়ে উঠেছে এসব দোকানের মালিকানায় রয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতারা। মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী জানাই এসব দোকানপাটের কারণে মাদ্রাসাটি আড়ালে পড়ে গেছে এটি যে একটি শিক্ষা প্রতিষ্ঠান তা চিনার কোন উপায় নেই। সাম্প্রতি এই বিষয়টা নিয়ে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ১৯৭৯ সালে নির্মিত মাদ্রাসাতে বর্তমানে প্রায় ১১শত ছাত্র-ছাত্রী রয়েছে।
মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মাহতাব উদ্দিন বলেন আমার যোগদানের আগে থেকেই মাদ্রাসার জায়গায় দোকানগুলো ছিল তবে এসব দোকান থেকে কোন টাকা পয়সা মাদ্রাসা পায়না। আমি লোকমুখে শুনেছি এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলব। মাদ্রাসার সাবেক সভাপতি সাইদুর রহমান বলেন মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আমার বাপ চাচারা জমি দান করেছে আর এই দোকান গুলো অনেক বছর ধরে আছে এতদিন কোন সমস্যা ছিল না এখন যেহেতু সমস্যা দেখা দিয়েছে মাদ্রাসার কতৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করবো।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খানম বলেন অভিযোগ টি খতিয়ে দেখা হবে। অভিযোগ সত্য হলে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST