সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুড়িগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা, কৃষি জমি থেকে মরদেহ উদ্ধার

Reporter Name / ৫৮৩ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজি পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের একটি কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জান্নাতি কাগজি পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জাহিদুল হক একজন স্থানীয় কৃষক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তবে চূড়ান্ত মন্তব্যের আগে ময়নাতদন্ত প্রতিবেদন অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচা খলিলুর রহমান দাবি করেন, “রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে জান্নাতিকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। ভোরে বাড়ির পাশের জমিতে তার লাশ পাওয়া যায়।” তিনি জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে তাদের সন্দেহ।

তবে স্থানীয়দের একটি অংশের দাবি, রাতে কোনো চিৎকার বা গোলমালের শব্দ তারা শোনেননি, যা ঘটনার কিছু দিক নিয়ে প্রশ্ন তুলছে। তারপরও জমি নিয়ে পুরনো শত্রুতার বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ওসি হাবিবুল্লাহ আরও জানান, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST