বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুড়িগ্রামে সাবেক প্রতিমন্ত্রীর ভাই, সমালোচিত সুরুজ্জামাল আটক

Reporter Name / ৬৪১ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ও সমালোচিত সুরুজ্জামাল মিয়াকে আটক করেছে পুলিশ। তিনি কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জাকির হোসেনের ‘বড় ভাই’ পরিচয় দিতেন। প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে প্রভাব খাটিয়ে তিনি উপজেলায় নানা অপকর্মে নেতৃত্ব দিতেন।

শুক্রবার (৭ মার্চ) বিকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার থেকে তাকে আটক করা হয়। আটক সুরুজ্জামাল মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে।
জানাযায়, সুরুজ্জামাল মিয়া পেশায় ‘স’ মিল মিস্ত্রি ছিলেন। ২০০৯ সালের নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে জাকির হোসেন এমপি নির্বাচিত হওয়ার পর থেকে সুরুজ্জামালের ‘উত্থান’ শুরু হয়।
ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীবিধৌত রৌমারী উপজেলার বাসিন্দা আওয়ামী লীগের এই নেতা আজাহার মণ্ডল নামে এক নৌকার মাঝিকে অপহরণ ও গুম মামলার চার্জশিটভুক্ত আসামি। এ ছাড়াও ২০১৮ সালের নির্বাচনের পরদিন তার নেতৃত্বে স্থানীয় বিএনপি সমর্থক আবুল কাশেমের বাড়িতে ভাঙচুর চালিয়ে দুটি গরু লুট করে ভূরিভোজ করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়াও বেপরোয়া এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ, নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করে চাকরি খাওয়ার হুমকি প্রদান, প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছে টাকা গ্রহণ, অবৈধ ড্রেজার উচ্ছেদে যাওয়া ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলাসহ মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।
রৌমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি ) লুৎফর রহমান বলেন, আটক সুরুজ্জামালের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। যাচাইয়ের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST