রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুড়িগ্রাম উলিপুরে ফ্যাসিস্টের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৪০ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুরে ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে এবং ছাত্র জনতা হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৭ এপ্রিল) বিকালে উপজেলা বিএনপি’র আয়োজনে পেট্রোল পাম্প থেকে  বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মসজিদুল হুদা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল বলেন, গ্রামগঞ্জ থেকে সাধারণ মানুষকে পুলিশ গ্রেফতার করে হয়রানি করছে। অথচ উলিপুর শহরে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দলীয় পদধারী ক্যাডাররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ এদের গ্রেফতার করছে না। এটা ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানী করা হচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করা হলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

কুড়িগ্রাম জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা বলেন, গত বছরের জুলাইয়ে বিএনপি ও ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়েছে। আন্দোলনে অনেক মা তার সন্তানদের হারিয়েছে। এখনো অনেক ভাই বোন আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। আন্দোলনে ১৪’শ ছাত্র জনতা শহীদ হয়েছে, তাদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না। তিনি আরো বলেন, উলিপুরে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দূর্নীতিবাজ দলীয় পদধারী ক্যাডাররা প্রকাশ্যে ঘুরলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা ছাত্র জনতা হত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও তার দোসদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবী করছি। আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে। আমরা এর বিচার চাই।

এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ফুলু, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মন্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, নাজমুল হুদা, মঈন আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা স্বপন কুমার সাহা, উপজেলা কৃষকদলের সদস্য সচিব ফাজকুরুনী আহমেদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST