মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুমিল্লায় বন্যার্তদের পাশে কাপাসিয়ার বসুন্ধরা শুভসংঘ, ২০০ পরিবারের মুখে হাসি।

Reporter Name / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, এ এইচ সবুজ:

স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে কুমিল্লা। জেলার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলা বানের পানিতে প্লাবিত হয়েছে। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। জেলার অন্যান্য উপজেলায় খাদ্য সহায়তা পৌঁছালেও মনোহরগঞ্জ উপজেলায় সেভাবে খাদ্য সহায়তা পৌঁছায়নি।

বিষয়টি জানতে পেরে, গাজীপুরের কাপাসিয়া থেকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এসে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

কাপাসিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘ এবং আরো দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মনোহরগঞ্জের ২০০ বন্যার্ত পরিবারকে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। এতে হাসি ফুটেছে বানভাসী ওই পরিবারের মুখে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ডাবুরিয়া গ্রাম, জলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রসহ কয়েকটি স্থানে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।

কাপাসিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের আহ্বায়ক আশিকুল ইসলাম আশিক বলেন, এখানে এসে দেখছি, মনোহরগঞ্জে বন্যার পানি এখনো অপরিবর্তিত রয়েছে। পুরো উপজেলার মানুষ এখনো পানিবন্দি। এ পরিস্থিতিতে মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন ও বিভিন্ন এলাকায় স্বল্প পরিসরে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া উপজেলা শাখার সদস্যরা।

তিনি আরো বলেন, ‘আমাদের এ কাজে সহযোগিতা করেছে স্টুডেন্টস সোশ্যাল ওর্গেনাইজেশন এবং মোফাজা টেক সলিউশনস।

বানভাসীদের খাদ্য সহায়তা হিসেবে দেওয়া হয়েছে মুড়ি, চিড়া, চিনি, বিস্কুট, ড্রাই কেক, তরল দুধ, তিন প্রকার ওষুধ, খাবার স্যালাইন, স্যানেটারি ন্যাপকিন, মোমবাতি, দিয়াশলাই এবং বিশুদ্ধ পানি।’

বসুন্ধরা শুভসংঘ কাপাসিয়া উপজেলা শাখার অন্য সদস্যরা জানান, এই উপজেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দি। সামর্থ্যবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে বানভাসী মানুষের পাশে দাঁড়ানো। মনোহরগঞ্জে ত্রাণের জন্য এখনো হাহাকার চলছে। এখানে আরো অনেক খাদ্য সহায়তা দরকার।

বসুন্ধরা শুভসংঘ সবসময় এভাবেই মানুষের পাশে থাকবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের সদস্য আবুল হোসেন সবুজ, কাউসার আলম, মোফাজা টেক সলিউশনস বাংলাদেশের আইটি রিসোর্স ম্যানেজার আজহারুল ইসলাম আশিক, এইচআর ম্যানেজার ইমতিয়াজ জামান অমি, শফিকুল ইসলাম শুভ, স্টুডেন্টস সোশ্যাল ওয়েলফেয়ারের সৈকতসহ প্রমুখ।

এ ছাড়া মনোহরগঞ্জ উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি শাহাদাত হোসেন, সহসভাপতি তানভীর মাহমুদ আরমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক তানভীর মাহমুদ নাইম, কার্যকরী সদস্য নাহিদ হাসান তুষারসহ অন্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST