বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুয়াকাটায় নির্মানাধীন ভবনের নিচে চাপা পরে নিহত ২ শ্রমিক

Reporter Name / ২৩৯ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৫:৫৫ অপরাহ্ন

আব্দুল মান্নান, পটুয়াখালীঃ

পটুয়াখালীর কুয়াকাটায় নির্মাণাধীন একটি দোকানের দেয়াল ভেঙ্গে চাপা পড়ে আবু বক্কর (৪২) ও কামাল (৪০) নামের দুই নির্মাণ শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুর বারোটার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেট সংলগ্ন কানসাই ইন হোটেল এর পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কর কুয়াকাটা পৌর শহরের নবীনপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে ও কামাল হোসেন একই এলাকার মৃত হাকিম আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই দুই শ্রমিক কুয়াকাটা রাখাইন পল্লীর উসে বাবুর দোকানের সাটার লাগাতে আসেন। এসময় পুরনো সাটার খুলতে গিয়ে ওই দোকানের দেয়াল তাদের গায়ে ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজের তাদের মৃত্যু হয়। এর আগেও কুয়াকাটায় এরকম একাধিক দুর্ঘটনার স্বীকার হয়েছে শ্রমিকরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবুসালে নামের এক যুবক বলেন, আমি আমার স্ত্রী সন্তান নিয়ে ওই দোকানের পাশের একটি ভবনে ডাক্তার দেখাতে এসেছি। হঠাৎ পাশে একটি বিকট শব্দ পাই তখন দৌড়ে গিয়ে দেখি পুরো দোকানের একটি বড় দেয়াল ধসে পড়েছে এবং নিচে দুজন চাপা পড়ে আছে। পরে লোকজন ছুটে এসে তাদেরকে বের করা হয়। দেয়ালের চাপায় প্রাথমিকভাবে তাদের চেহারা শনাক্ত করার মত পরিস্থিতি ছিলো না। তাদের দুজনেরই মাথার মগজ বের হয়ে আলাদা হয়ে গেছে।

মহিপুর থানার ওসি- তদন্ত মো. নোমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।এবং এ বিষয় বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST