সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাহউদ্দিন আইউবীর মায়ের জানাজা সম্পন্ন

Reporter Name / ১৬৩ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৯:৩২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সালাহউদ্দিন আইউবীর মমতাময়ী মা আছমা আখতার (৬৭) এর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। ২৩ এপ্রিল বুধবার বাদ আছর কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ভোর রাত সাড়ে ৪টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

মরহুমা মৃত্যুকালে স্বামী, ৫ পুত্র, ৪ কন্যা ও অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন একজন ধর্ম পরায়ন, মহীয়সী নারী। ছিলেন আদর্শবান রত্নগর্ভা মা—যাঁর স্নেহ, দোয়া ও প্রেরণায় বেড়ে উঠেছেন একজন সাহসী রাজনৈতিক কর্মী ও মেধাবী নেতৃত্বের প্রতীক সালাউদ্দিন আইয়ুবী। তাঁর মৃত্যুতে এলাকাবাসী ও ইসলামী আন্দোলনের অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জানাজা নামাজে শরীক হতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মোঃ মজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ জামাল উদ্দিন, গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, মহানগর জামায়াতের নায়েবে আমির মোঃ হোসেন আলী, জেলা নায়েবে আমির আব্দুল হাকিম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সফিউদ্দিন, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি রেজাউল ইসলাম, মহানগর সেক্রেটারি জাকির হোসেন, গাজীপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ইসমাইল পাঠান, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা প্রমুখ।

মরহুমার জানাজা নামাজে ইমামতি করেন তাঁর স্বামী মাওলানা মোহাম্মদ ইমাম উদ্দিন। এর আগে উপস্থিত মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন তাঁর জৈষ্ঠ্য পুত্র মহিউদ্দিন কাজী ও মেজো ছেলে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সালাহউদ্দিন আইউবী ।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST