রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

খাগড়াছড়ির রামগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২০৫ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:৫৬ অপরাহ্ন

সাইফুল ইসলাম, খাগড়াছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর ২০২৫ (রবিবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী মোহাম্মদ শামীমের সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রেহান উদ্দিনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজির আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবুল কালাম আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার মোস্তফা হোসেন, মুক্তিযোদ্ধা বাহার উল্ল্যাহ মজুমদার, মুক্তিযোদ্ধা আবুল কালাম, প্রমত বিহারি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রহমত উল্ল্যাহসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST