মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

খাগড়াছড়ি-২৯৮ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Reporter Name / ২৫৪ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

সাইফুল ইসলাম,খাগড়াছড়ি:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এ পর্যন্ত মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভুইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন ২৪ ডিসেম্বর (বুধবার) বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। নির্বাচন আচরণবিধি ও বিধিমালা অনুযায়ী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।

খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনটি মোট ৯টি উপজেলা নিয়ে গঠিত। এ ছাড়া অন্যান্য যেসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন—
স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা প্রতীকের অ্যাডভোকেট মজিলা ঝুমা, ইনসানিয়াত বিপ্লব দলের আপেল প্রতীকের মো. নরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা, ধর্ম জ্যোতি চাকমা, লাব্রিচাই মার্মা, মো. কাওসার (হাতপাখা প্রতীক) এবং সাসোষিত চাকমা।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময় ৪ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST