বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করাই এখন বিএনপির মূল চ্যালেঞ্জ: এ্যানি চৌধুরী

Reporter Name / ২১৯ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮:২৩ অপরাহ্ন

মোঃ নুর হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে আজকের এ নতুন বাংলাদেশের মূল কারিগরই ছিলেন ছাত্র ও শিক্ষকেরা। দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাত থেকে উদ্ধারে প্রাণ দিয়েছে ছাত্র-জনতা। তাই গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন মূল চ্যালেঞ্জ।

আজ রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের জেলা শাখা আয়োজিত সমাবেশে এসব কথা বলেন এ্যানি।

এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গত ১৭ বছর ধরে শিক্ষক, ছাত্র-জনতাসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতা-কর্মীসহ পেশাজীবী মানুষ শেখ হাসিনার নির্যাতনের শিকার ছিলেন। গণহত্যার দায়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তাঁর বিচার বাংলার মাটিতে হবে।

সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে তিনি আরও বলেন, এখন দেশের মানুষ নির্বাচন চায়। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। গণতন্ত্রের জন্য ও দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করছে বিএনপি। এটি এখনও অব্যাহত রয়েছে । দেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে। তাদের সার্বিক সহযোগিতা করছে বিএনপি। কিন্তু এ সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা ও তাঁর দোসরেরা। কোনোভাবেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান ও সম্রাট খীসা, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক ফিরোজ আলমসহ জেলা ও উপজেলা শিক্ষক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST