মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গণতন্ত্র দিবসে বিএনপির সমাবেশে গাজীপুর মহানগর তাঁতি দল:

Reporter Name / ৩২২ Time View
Update : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪৬ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ জনতার ঢল নেমেছে । সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। মঙ্গলবার বেলা আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে সভাপতিত্ব করেন।

গত ১৫ সেপ্টেম্বর এই সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন করা হয়।

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নেমেছে। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন নেতা কর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।
নেতা কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন।

তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতা কর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠছে। ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর থেকে বিভিন্ন ব্যানারে হাজার হাজার কর্মীর সমর্থন নিয়ে পল্টনের সমাবেশে যোগদান করেন বিএনপি নেতা কর্মীরা। গাজীপুর মহানগর তাঁতি দলে নেতৃত্বে প্রায় হাজার খানিক নেতা কর্মী নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন তাঁতি দলের মহানগর সভাপতি তাইজুল ইসলাম । তিনি মুঠোফোনে জানিয়েছেন বিএনপির প্রতিটি কর্মসূচিতে গাজীপুর মহানগর তাঁতি দল সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিএনপির আজকের সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল,  মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

সমাবেশে সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। এছাড়াও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST