আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর মহানগরের বাসন থানা কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে পৃথক মামলার তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি ২০২৬) অভিযান শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, ধর্ষণচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মোঃ হারুন অর রশিদ (৪০) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত মজনু শেখ ও মৃত আয়েশা খাতুনের সন্তান। তার বর্তমান ঠিকানা ইটাহাটা (অংশ), নান্দুরা গোরস্থান সংলগ্ন মোকরমের বাসার ভাড়াটিয়া, থানা বাসন, জেলা গাজীপুর এবং স্থায়ী ঠিকানা ধোপাঘাট, শেরপুর সদর, জেলা শেরপুর।
এছাড়া ০৩ মাসের সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোসাঃ শাহানাজ পারভীনকে গ্রেফতার করা হয়েছে। তার পিতা মোঃ জুম্মন মিয়া। তিনি ইটাহাটা (কলাবাগান), পোস্ট চান্দনা, থানা বাসন, জেলা গাজীপুর এলাকার বাসিন্দা।
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মোঃ ফরিদ মিয়া (৪৫) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত আবেদ আলী ও মৃত বানেছা বেগমের সন্তান। তার ঠিকানা নবীনগর, থানা সদর, জেলা শেরপুর।
বাসন থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক মামলায় গ্রেফতারকৃত মোট তিনজন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।