শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসক কে জরিমানা

Reporter Name / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৭:৪০ অপরাহ্ন

ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে পরিচালিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর বিভিন্ন ধারায় এ আদালত পরিচালিত হয়। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে লাইসেন্সবিহীন ওসমানপুরের আদর্শ ক্লিনিকের ম্যানেজার মাহবুরকে ৫ হাজার টাকা জরিমানা, রানীগঞ্জের ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা, মোস্তাক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২ হাজার টাকা জরিমানা ও ডুগডুগি হাটে রোগী দেখার সময় ভুয়া ডাক্তার কামাল হোে হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। আদালতের প্রসিকিউশন হিসেবে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী। অভিযানের সময় ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করে। সহকারী কমিশনার আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, জনস্বার্থে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST