বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে খামারী অ্যাপস ও রাসায়নিক সারের ব্যবহার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৬:১০ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাটে খামারী অ্যাপস ব্যবহারের সুফল ও রাসায়নিক সারের সঠিক ব্যবহার বিষয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন কাওসার শেখ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, তদন্ত (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোফাখ্খায়ের ইসলাম মোল্লা, কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম মিয়া সহ বিসিআইসি, বিএডিসি ডিলার মালিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে কৃষকদের হাতে তথ্য পৌঁছে দিতে “খামারী অ্যাপস” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই অ্যাপসের মাধ্যমে কৃষকরা সহজেই আধুনিক কৃষি প্রযুক্তি, সার ব্যবস্থাপনা ও ফসলের রোগবালাই সম্পর্কে পরামর্শ নিতে পারছেন। পাশাপাশি রাসায়নিক সারের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি হলে উৎপাদন বাড়ার পাশাপাশি মাটির উর্বরতাও বজায় থাকবে।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST