শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে জন্মাষ্টমী উৎসব ও শোভাযাত্রা পালিত

Reporter Name / ২৭৮ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

ঘোড়াঘাট ( দিনাজপুর ) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উৎসব যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার সকালে রতন চক্রবর্তী সভাপতিত্বে স্থানীয় বড়গলি মন্দিরে পূজা-অর্চনা, ভক্তিমূলক সংগীত পরিবেশন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।

এ উপলক্ষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ। হাতে শঙ্খ, ঢাক-ঢোল, পতাকা ও প্রতীক নিয়ে তারা শোভাযাত্রায় অংশ নেন।

এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, থানার সেকেন্ড অফিসার সাব্বির আলম, অরুণ কুমার সহ আরও অনেকে।

শোভাযাত্রা শেষে শান্তিপূর্ণভাবে পুনরায় মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে বিশেষ প্রার্থনার মাধ্যমে বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি ও সমাজের কল্যাণ কামনা করা হয়।

এসময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST