শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে নিজ সন্তানকে অপহরণ মামলায় গ্রেফতার বাবা

Reporter Name / ২১৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৪:২২ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

নিজের সাড়ে চার বছরের সন্তানকে অপহরণের দায়ে দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রেফতার করা হয়েছে বাবা আব্দুল্লাহ আল এলিনকে (৩২)। এদিকে ছেলেকে একই জেলার বিরামপুরে নিজের দাদা-দাদীর কাছে লুকিয়ে রেখে মিথ্যা নাটক সাজিয়ে ধোঁকা দেওয়ার অভিযোগে স্বামীসহ পাঁচ জনের নাম দিয়ে মামলা করেছে স্ত্রী বাবলি খাতুন(২৩)।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে দিনাজপুর জেলার বিরামপুর পৌরশহরের থানা পাড়া এলাকা থেকে শিশু পুত্র রাফিনকে (৫) উদ্ধার করে থানা পুলিশ।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নামজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, গতকাল সোমবার সকাল ১০ টার দিকে শিশু সন্তানের মা থানায় এসে অভিযোগ করে জানান, উপজেলার চাটশাল সোনার পাড়ায় তার নিজের মায়ের বাসায় অবস্থান কালে সেখান থেকে ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগের ভিত্তিতে চলমান এ ঘটনার রহস্য থানা পুলিশ উদঘাটন করেছে।

বাদীর করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, আনুমানিক ৬ বছর পূর্বে ঘোড়াঘাট উপজেলার চাটশাল সোনারপাড়া এলাকার বাবু মিয়ার মেয়ে বাবলি খাতুনের সাথে বিরামপুর উপজেলার থানাপাড়ার নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল এলিনের বিয়ে হয়। বিয়ের পর এলিন তাঁর স্ত্রী বাবলিকে নিয়ে বাবার বাসা বিরামপুর উপজেলার পৌরশহরের থানাপাড়ায় গিয়ে উঠেন। ঘর সংসার করা কালে স্ত্রী বাবলি জানতে পারেন, এর আগেও তাঁর স্বামীর অন্য এক জায়গায় বিয়ে করেছিলেন এবং ওই পক্ষের একটি সন্তানও আছে। বিয়ের বিষয় গোপন করা নিয়ে দু’জনের কথা কাটা কাটি হয়। পরবর্তীতে বাবলিও একটি পুত্র সন্তানের মা হন। সন্তান জন্মের পর থেকে তাঁর স্বামী বিভিন্ন সময়ে টাকার জন্য শারিরীক ও মানসিক নির্যাতন করতে থাকে। শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে এক সময় স্ত্রী বাবলি তার মায়ের বাসা উপজেলার চাটশাল সোনারপাড়া এলাকায় চলে আসেন। পরে স্বামী এলিনও তার বাবার বাড়ি থেকে স্ত্রী বাবলির গ্রামে এসে জায়গা ক্রয় করেন। সেখানে স্বামী-স্ত্রী মিলে ঘর সংসার করতে থাকেন। কিছু দিন পর থেকে এখানেও আবারো টাকার জন্য তার উপর শারিরীক ও মানসিক নির্যাতন চলতে থাকেন স্বামী। আনুমানিক একমাস পূর্বে বাবলি খাতুন সন্তানকে নিয়ে একই গ্রামে মায়ের বাসায় ফিরে যায়। স্বামী এলিন সেখানে গিয়েও প্রায় সময় হুমকি দিয়ে বলতেন, যে কোন প্রকারে হোক টাকা সে আদায় করবেই। এরি মধ্যে গেল ২১ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৬ টায় শিশু সন্তান রাফিন তার নানির উঠানে খেলা করার সময় তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্তানকে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন বাবলি খাতুন।

ওসি নাজমুল হক জানান, অভিযোগ পাওয়ার পর স্বামীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করে মিথ্যা টালবাহানা করলেও পরে শিকার করে, সে তাঁর সন্তানকে বিরামপুরের পৌরশহরে দাদা-দাদীর কাছে লুকিয়ে রেখেছেন। পরে পুলিশ গিয়ে শিশু রাফিনকে উদ্ধার করে।

এসময় তিনি আরও বলেন, সন্তান উদ্ধারের পর স্ত্রী বাবলি খাতুন একটি অপহরণ মামলা দায়ের করলে স্বামী আব্দুল্লাহ আল এলিনকে এঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে। শিশু রাফিন এখন পুলিশ হেফাজতে আছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST