রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, উপকৃত হাজারো মানুষ

Reporter Name / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৩০ অপরাহ্ন

সোহেল তানভীর, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তত্ত্বাবধানে এবং ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সার্বিক সহযোগিতায় ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়েছে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প।

এ মেডিক্যাল ক্যাম্পে ঘোড়াঘাট পৌরসভাসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়। ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহণকারীরা। অনেকেই বলেন, বর্তমান সময়ে এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির বিষয়।

এ বিষয়ে বিএনপির নেতারা বলেন, জনগণের পাশে দাঁড়ানোই জাতীয়তাবাদী দলের রাজনীতির মূল দর্শন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রত্যক্ষ সহযোগিতায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প বাস্তবায়িত হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST