রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে বিপন্ন দেশীয় মাছ রক্ষায় উপজেলা প্রশাসের অভিযানে ‘চায়না দুয়ারি’ জাল জব্দ

Reporter Name / ১৪৫ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে চায়না দুয়ারি’ জালের ব্যবহারে বিপন্ন দেশীয় মাছ রক্ষায় করতোয়া নদী থেকে অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে প্রশাসন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে করতোয়া নদীর পৌরশহরের ত্রীমহনী ব্রীজ এলাকা থেকে উপজেলার সিংড়া ইউনিয়নের ঋষিঘাট এলাকার অনুমান ৭-৮ কিলোমিটার ধরে এ অভিযান চালানো হয়। এই অভিযানে জব্দ করা হয়েছে ৪৫০-৫০০ ফিট চায়না দুয়ারি জাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা মো. রিয়াজ মোর্শেদ রনজু, সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মমিনুর হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার এবং পুলিশের এএসআই শামীম হোসেন প্রমূখ।

উপজেলা মৎস কর্মকর্তা মো. রিয়াজ মোর্শেদ রনজু জানান, জব্দ করা অবৈধ জাল ধ্বংসের প্রক্রিয়া চলছে।
এই জাল স্রোতের মুখে ফেলে রাখলে পানিতে ভেসে আসা ছোট–বড় মাছ একবার ভেতরে ঢুকলে আর বেরোতে পারে না। ফলে এই জালে অসংখ্য মাছ, মাছের পোনাসহ সব ধরনের জলজ প্রাণী-উদ্ভিদ, খাদ্যকণা (প্লাঙ্কটন) ধ্বংস হচ্ছে। এতে মাছের বংশবিস্তার মারাত্মক হুমকিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, কম পরিশ্রমে বেশি মাছ ধরতে পারায় কারেন্ট জালের চেয়েও বিপজ্জনক এই জাল জেলেদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা সচেতনতার পাশাপাশি জেল-জরিমানার মাধ্যমে এই জাল ব্যবহারে নিরুৎসাহিত করার চেষ্টা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এই অবৈধ জাল যারা আমদানি করছে এবং বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রত্যেক জায়গায় সরকারের লোকজন রয়েছে। তাদের নজরদারি বাড়ানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে মৎস্যসম্পদ রক্ষা ও সংরক্ষণ নিশ্চিত করা যায়।

ক্যাপশনঃ করতোয়া নদী থেকে ‘চায়না দুয়ারি’ জাল উদ্ধার অভিযান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST