সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে মন্ডর ডেইরী হাব পরিদর্শন করেন প্রকল্প পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন

Reporter Name / ২৮৫ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৮:২৭ অপরাহ্ন

রাফছানজানী শুভ,ঘোড়াঘাটঃ

দিনাজপুর জেলার ঘোড়াঘাটে একমাত্র ডেইরী হাব মন্ডল ডেইরি ফার্ম পরিদর্শন করেন, প্রাণিসমম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর প্রকল্প পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন।আজ রবিবার(১ ডিসেম্বর) দুপুর ১ টায় ১৯৯০ সালে প্রতিষ্ঠিত প্রয়াত মোহাম্মদ বদরুল আলম মন্ডলের হাতে গড়া প্রতিষ্ঠান মন্ডল ডেইরি ফার্ম-ডেইরি হাব এর যন্ত্রাংশ পর্যালোচনা ও পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সিটিসি এলডিডিপি ড. মোঃ গোলাম রাব্বানী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. রবিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ভেটেরিনারি সার্জন আরিফা পারভীন বন্যা উপস্থিত ছিলেন।
মন্ডল ডেইরী ফার্ম-ডেইরী হাবের স্বত্বাধিকারী কৌশিক মন্ডল জানান, সারাদেশে ১০ টি ডেইরী হাবের মধ্যে দিনাজপুর জেলার একমাত্র ডেইরী হাব এটি। এ ডেইরী হাব দুধ সংগ্রহ, শীতলীকরণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। এখান থেকে পাস্তুুরিত তরল দুধ ও দুগ্ধজাত পন্য- যেমন- মাঠা, ঘি, আইসক্রিম, দই, মিষ্টি উৎপাদন ও বিপণন করা হবে বলে জানান তিনি।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, খামারী সাব্বির হোসেন, জাহাঙ্গীর আলম,আসাদুল, ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক চ্যানেল এস টিভি আনভিল বাপ্পি, এশিয়ান টিভি প্রতিনিধি সুলতান কবির, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি রাফছানজানি শুভ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST