শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট অর্থ দাবীর প্রতিবাদে অবস্থান কর্মসূচি

Reporter Name / ২৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট মসজিদের নামে অন্যায়ভাবে অর্থ দাবীর প্রতিবাদে রাস্তা অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসা সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের ব্যানারে এ অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসুচিতে শিক্ষক-শিক্ষার্থীরা দাবি জানিয়ে বলেন, ঘোড়াঘাট দাখিল মাদ্রাসার জায়গায় স্থাপিত একটি মসজিদে এলাকার লোকজন নিয়ে আলাদা একটি কমিটি রয়েছে। কমিটি ও স্থানীয় লোকজন মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রভাবিত করে প্রতিবছর মাদ্রাসার ফান্ড থেকে ৮০ হাজার করে টাকা মসজিদের এ্যাকাউন্টে জমা দিতে নির্দেশ প্রদান করেন। নিয়ম বহির্ভূত অন্যায় এ দাবির প্রতিবাদে আমরা এ কর্মসূচি পালন করছি। আমাদের দাবী না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
কর্মসূচি চলাকালে রাস্তার দুপাশে শত শত গাড়ি জমা হয়ে যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম উপস্থিত হয়ে যানজট নিরসন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের খবর পেয়ে তাদের যৌক্তিক দাবী মেনে আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে যায়। এ বিষয়ে স্থানীয় লোকজন, মসজিদ কমিটি ও মাদ্রাসার শিক্ষকগণের সাথে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST