সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাটে সার আটক ও কীটনাশকের দোকানে জরিমানা

Reporter Name / ৩৫১ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৪:২২ অপরাহ্ন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে সার পাচার কালে ২৬ বস্তা সার আটক করা হয় এবং উপজেলার কয়েকটি বাজারে সারের ডিলার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলা থেকে ২৬ বস্তা ড্যাপ, টিএসপি,মপ সার পার্শ্ববর্তী জয়পুরহাটের কালাই উপজেলায় পাচারকালে পাচারকারীকে আটক করা হয়।

এ ছাড়াও উপজেলার রানীগঞ্জ ও ডুগডুগিহাট বাজারের কয়েকটি সারের ডিলার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম পাওয়ায় একজন ডিলারকে ২০ হাজার টাকা, দুটি কীটনাশকের দোকানে ৫ হাজার করে ১০ হাজার টাকা, জয়পুরহাট জেলার একজন বাসিন্দাকে ৩ হাজার টাকা সহ সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার বলেন, উপজেলার জন্য বরাদ্দকৃত সার অন্য জেলা বা উপজেলায় বিক্রয় না করতে, সারের মূল্য তালিকা টাঙ্গাতে হবে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার, বীজ ও কীটনাশক বিক্রয় করা যাবে না এবং মেয়াদোত্তীর্ণ সার বা কীটনাশক বিক্রয় না করতে এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য নিয়ম নীতি অনুসরণ করতে কঠোরভাবে সতর্ক করা হয়।
এ অভিযান পরিচালনা কালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম ও এসআই কাজল রায় সহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST