বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চট্টগ্রামে পাহাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

Reporter Name / ২৬৬ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ২:৩৯ অপরাহ্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম, প্রতিনিধিঃ

বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৯তম সভাব সিদ্ধান্তমতে গতকাল ২৪ অক্টোবর সকাল ১০ ঘটিকা থেকে দ্বিতীয় দিনের মতো জেলা প্রশাসন চট্টগ্রামের নেতৃত্বে সিএমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা, পিডিবি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লি., পরিবেশ অধিদপ্তর, BAPA, BELA সহ বিভিন্ন সংস্থার সহযোগিতায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালীর ছড়া খালের অবৈধ দখলদারদের উচ্ছেদের নিমিত্ত যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের দ্বিতীয় দিনে আকবরশাহ থানা এলাকার হারবাতলী থেকে উজানের দিকে বায়েজিদ লিংক রোড পর্যন্ত কালীর ছড়া খালের শাখা-প্রশাখাসহ প্রায় পাঁচ কিলোমিটার (পূর্বের দিনের এক কিলোমিটারসহ) অংশ অবৈধ দখলমুক্ত করা হয়। দুই দিনের উচ্ছেদ অভিযানে ছোট বড় বিভিন্ন ধরণের প্রায় ৭০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে গরুর খামার, গুদামঘর, আবাসিক প্লটের সীমানা প্রাচীর, বসতঘর, শৌচাগার, দোকানসহ বিভিন্ন ধরণের সেমি পাকা ও পাকা স্থাপনা। অভিযানে মোট টি অবৈধ ২৮টি বিদ্যুৎ সংযোগ, ০৮টি পানির সংযোগও স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।

বিভিন্ন সংস্থার সমন্বয়ে পরিচালিত এই অভিযানে সার্বিক সমন্বয় ও নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন অভিযানে একটি টীমকে নেতৃত্ব দেন। জেলা প্রশাসনের পক্ষে অভিযানের সার্বিক কার্যক্রম তদারকি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিউর রহিম জাদিদ।

স্থানীয়দের অভিমত, চট্টগ্রাম জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত দুই দিনের এই যৌথ অভিযানে সকল স্টেক হোল্ডার সংস্থার সক্রিয় অংশগ্রহণ পরিবেশ রক্ষায় স্থায়ী ও কার্যকর ভূমিকা রাখবে। জনস্বার্থে জেলা প্রশাসন, চট্টগ্রাম পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST