বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চট্টগ্রাম-৯ আসনে নৌকার মাঝি হতে চান জেলা পিপি এডভোকেট সাইমুল চৌধুরী

Reporter Name / ৮০৩ Time View
Update : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ন

 

চট্টগ্রামের গন আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক ,এক সময়ের তুখোড় ছাত্র নেতা, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ভোটারদের কাছে যেতে চায়, এজন্য কিনেছেন বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনয়ন ফরম।

 

২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউ থেকে সংসদীয় আসন ২৮৬ চট্টগ্রাম- ৯ (কোতোয়ালি- বাকলিয়া) আসনের নির্বাচন করার জন্য নৌকা’র মনোনয়ন ফরম নিয়ে এই নেতা বলেন ,চট্টগ্রাম মহানগরের এই এলাকায় আমার জন্ম, বেড়ে উঠা, শৈশব- কৈশোর কেটেছে এই এলাকায়, এই এলাকার মানুষের সুখ- দুঃখের সাথী হিসেবে তাঁদের অনুরোধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হওয়ার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছি, রাজনৈতিক ক্যারিয়ার ও জন সম্পৃক্ততার বিষয়টি দলীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্যই বিবেচনায় নিবেন।

চট্রগ্রাম কোতোয়ালী- বাকলিয়া এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, চট্টগ্রামে গন মানুষের অধিকার নিয়ে আন্দোলন -সংগ্রামে রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে, রাজপথের লড়াকু সৈনিক হিসেবে সব সময় সাধারণ মানুষের পাশে ছিলেন, যে কোন প্রয়োজন পাওয়া যায় এই নেতার রয়েছে অসাধারণ নেতৃত্বগুন, যাকে মনোনয়ন দিলে সহজে ভোটারদের কাছে টানতে পারবেন বলে বিশ্বাস করে এলাকার জনগণ।

আওয়ামীগের নেতাকর্মীরা বলেন, চট্টগ্রাম মহানগরে যেখানেই দলীয় কর্মসূচী সেখানে ইফতেখার সাইমুল চৌধুরীর সরব উপস্থিতি।

মাঠের আন্দোলন চাঙ্গা করতে সাইমুল চৌধুরী স্থানীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপক হিসেবে কাজ করে যায় সবসময়। যার রক্তের সাথে মিশে আছে রাজনৈতিক চেতনা , চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্র সংসদের বির্তক বিষয়ক সম্পাদক, একই কলেজের জিএস, এবং ভিপির দায়িত্ব পালন শেষে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব নেন ।

ছাত্র রাজনীতির মাঠ থেকে উঠে আসা এই নেতা রাজনৈতিক কারণে কারাবরন করতে হয় বার বার, ৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে এরশাদ বাহিনীর হাতে আটক হয়ে প্রথম কারাবরণ করতে হয়, ৯৪ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে চট্টগ্রাম লালদিঘী ময়দানে গোলাম আজমের জনসভা প্রতিরোধ করতে গিয়ে হত্যা মামলার আসামি হতে হয়, এরপর ৯৬ সালে খালেদা বিরোধী আন্দোলনে পুলিশের ট্রাকের চাপায় পা ভেঙে আহত হয়ে হাসপাতালের বিছানায় থাকতে হয় ৬মাস, ২০০৭ সালে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করতে গিয়ে আবারো আটক হয়ে কারাগারে যেতে হয়। এর পরেও অদম্য এই নেতা একদিনের জন্যও দমে যায় নি, বসে থাকে নি ঘরে। সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান নিয়মিত।

 

পেশায় আইনজীবী হয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পরে সভাপতি নির্বাচিত হয়ে চট্টগ্রাম আইনজীবীদের নেতৃত্ব দিয়ে বর্তমানে চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এত সুযোগ সুবিধা থাকতেও ভোগ বিলাসে লিপ্ত না হয়ে প্রতিনিয়ত চষে বেড়াচ্ছেন রাজনৈতিক ময়দানে এই নেতা।

এলাকার ভোটারদের দাবী জনগণের সাথে সম্পর্কে রয়েছে এমন জনসম্পৃক্ত লোককে মনোনয়ন দিলে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশানুরূপ হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST