রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চলো নির্যাতিত সাংবাদিকদের গল্প শুনি” শীর্ষক আলোচনা সভা ও মিলন মেলা

Reporter Name / ২১২ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ৮:০৭ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী সালনা পর্যটন রিসোর্টে “চলো নির্যাতিত সাংবাদিকদের গল্প শুনি” শীর্ষক আলোচনা সভা ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রিপন আনসারীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি, ডিবিসি নিউজের পরিচালক সালাউদ্দিন চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবি, জাগ্রত নব্বইয়ের সদস্য সচিব ভিপি আশরাফ হোসেন টুলু, গাজীপুর মহানগর জাসাসের সভাপতি সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান রাজু, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, গাজীপুর জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান, গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া, অর্থ বিষয়ক সম্পাদক ডাঃ বোরহান উদ্দিন অরণ্য, সিনিয়র সাংবাদিক বেলাল হোসেন, প্রিন্সিপাল হুমায়ুন কবীর, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, প্রফেসর আসাদুজ্জামান আকাশ, ডেইলী স্টারের গাজীপুরের নিজস্ব প্রতিবেদক মনজুরুল হক, সাংবাদিক আতিকুর রহমান আমিন, সাংবাদিক আসাদুজ্জামান সাদ সহ গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের দুই শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত সাংবাদিকরা আবেগঘন বক্তব্য রাখেন। এসময় অনেকেই তাদের উপর হামলা-মামলা ও পুলিশী নির্যাতনের সত্যিকারের গল্প বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অতিথিরা নির্যাতিত সাংবাদিকদের শান্তনা দেন এবং ভবিষ্যতে যে কোন ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারি ড্র অনুষ্ঠিত হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST