বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

Reporter Name / ২৪৭ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৭:১১ অপরাহ্ন

 

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ভোলাহাটে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৪ হাজার ৬ শত ৯০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার ৪ অক্টোবর সকাল  দশটার দিকে  উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তাহামিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোসা: সুবর্না খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা সবুজ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার।

অনুষ্ঠান সঞ্চালনায় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আখতারুল ইসলাম। অনুষ্ঠানে প্রতি জন কৃষককে সরিষা বীজ ১ কেজি, ডিএপি সার ১০  কেজি,এমওপি সার ১ কেজি,গম বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ১০ কেজি,ভুট্টা বীজ ২ কেজি, ডিএপি সার ২০ কেজি,এমওপি সার ১০ কেজি,চিনাবাদাম বীজ ১০কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ৫ কেজি,শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি,মসুরবীজ ৫  কেজি,ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ০৫ কেজি,খেসারী বীজ ৮কেজি, ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ৫  কেজি,অড়হড়বীজ ২ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার ৫ কেজি সার বিতরণ করা হবে। উল্লেখ্য অদ্য তারিখে ২৫০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ, এমওপি এবং ডিএপি সার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে বাকী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST