বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এর বিদায় সংবর্ধনা

Reporter Name / ২৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ১১:৩৪ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম-কে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার(১৪ নভেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠনের আয়োজন করেন জেলা বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. হায়দার আলী খন্দকার।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তহমিনা খাতুনের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ও দায়রা জজ নির্মলেন্দু দাশ, যুগ্ন জেলা জজ গোপাল চন্দ্র রায়, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, সহকারী জজ মো. ইমামুল হাসান, সহকারী জজ স্বপন হোসাইন, কোর্ট পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ, সিজেএম কোর্টের এ.ও বাদেশ আলী, আদালতের সেরেস্তাদার আহসান আলী ও নাজির ওবায়দুর প্রমুখ।
বক্তারা বিদায়ী অতিথির উদ্দেশ্যে শুভকামনা ব্যক্ত করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন। এসময় আদালতের বিচারক মন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে বিদায়ী বিচারককে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন জেলা জজ কোর্টের জারীকারক আখের আলী এবং গীতা পাঠ করেন সিজেএম কোর্টের তুলনাকারক রঞ্জন কুমার ঘোষ।
বিদায়ী বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে যোগদান করেন ২০২০ সালের মে মাসের ২২ তারিখে।
তাঁর পরবর্তী কর্মস্থল নারায়ণগঞ্জ জেলায়। সেখানে তিনি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST