বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১ আহত ৫

Reporter Name / ২৩২ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার চককীত্তি ইউনিয়ন রানিবাড়ী চাঁদপুর মুশু বাজারে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। আহত হয়েছেন আরও পাঁচজন। (৯ নভেম্বর ২০২৪) শনিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলম আলী। তিনি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতরা হলেন, মৃত আলমের চাচা, আফসার উদ্দিন, চাচাতো ভাই আহসান হাবীব, (৩২) মোঃ রাহিম আলী, (২২) ,ও নিহত আলমের ভাই, মোঃ হজরত আলী, আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাচার জমি ভাগাভাগি নিয়ে আলম আলীসহ তার দুই চাচার সঙ্গে তাঁর বড় চাচা ও চাচাতো ভাইদের বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে শনিবার দুপুরে তাঁর চাচা সহ চাচাতো ভাইয়েরা আলম আলীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এসময় আহত হয় আরও পাঁচজন । পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আলম আলীর মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এসআই খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST