রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

Reporter Name / ২৭৩ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৮:০৫ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

“পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজকে গড়ো” এ প্রতিপাদ্য কে সামনে রেখে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে তরুণদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড শাহনেয়ামতুল্লাহ কলেজে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করেন বসুন্ধরা ক্লিনিক এন্ড ডায়গনস্টিক সেন্টার।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ইকর’অ স্বেচ্ছাসেবক সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন, সভাপতি ওবায়দুল হক, সহ-সভাপতি শাহিনুল ইসলাম, সহ-সভাপতি শামসুল হুদা সনি, সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হাসান লিবন, সহ সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসিব ইসলাম, সহ সংগঠনিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক সোহেল রানা, অর্থ সম্পাদক আরিফুর রহমান, সহ অর্থ সম্পাদক মইনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতি ওবায়দুল হক জানান উৎসবমুখর পরিবেশে সংগঠনের উদ্যোগে প্রথম বারের মতো বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মসুচিতে ১০৯ জনকে বিনামূল্য রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে। উক্ত রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হবে। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী বিভিন্ন হাসপাতালে বিনা মূল্যে রক্ত দেয়ার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST