শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

Reporter Name / ২১৪ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৮:৩০ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের ১৩নং প্যাকেজের আওতায় শহরের হুজরাপুর পশু হাসপাতাল মোড় হতে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত ডিবিসি রাস্তা ও আরসিসি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ -কে আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যেয় ব্যক্ত করেন। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সিভিল সার্জন এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার। টাউন প্ল্যানার ইমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম জানান, আজ দুপুরে এলজিসিআরআরপি শীর্ষক প্রকল্পের ১৩নং প্যাকেজের আওতায় পৌর এলাকার হুজরাপুর পশু হাসপাতাল মোড় হতে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত ডিবিসি রাস্তা ও আরসিসি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। যার দৈর্ঘ্য ৩৩০মিটার।
নির্মান কাজের জন্য ৯৫ লাখ ৩৭ হাজার ৬৫৪ টাকায় আব্দুল মান্নানের সাথে ঠিকাদারী চুক্তি সম্পাদন করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST