সাইফুল ইসলাম, রামগড়ঃ
“শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন “এ প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এর বাস্তবায়নে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮মে) সকাল ১১টায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মেলন কক্ষে ও প. প.কর্মকর্তা ডাঃ এবিএম মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাতে ২৮মে থেকে ৩ জুন জাতীয় পুষ্টি সপ্তাহের ওপর বক্তারা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময় সভায় উপস্থিত ছিলেন রামগড় উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আজিজুর রহমান, শিক্ষা অফিসার মোঃ সফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ শিক্ষক, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভা শেষে ১০টি হতদরিদ্র পরিবারকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুষ্টিকর খাবারের পুষ্টি বক্স বিতরণ করা হয়।