শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

Reporter Name / ১৫৭ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৮:৫২ অপরাহ্ন

শামসুল হুদা লিটন, গাজীপুর:

বাংলাদেশের রাজধানী ঢাকার উপকন্ঠে অবস্থিত গুরুত্বপূর্ণ জেলা গাজীপুর। বৃহত্তর গাজীপুরের মধ্যে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলা। এখানে রয়েছে জাতীয় সংসদের ৫ টি নির্বাচনী আসন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যাপক পরিকল্পনা গ্রহণ করছে।

ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের জন্য পাঁচজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন। এসব দলীয় প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগও শুরু করেছেন।
গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর জেলার ৫ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী ঘোষিত প্রার্থীরা হলেন—

গাজীপুর-১( কালিয়াকৈর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের মেধাবী ছাত্র নেতা মুহাম্মদ শাহ আলম বকশী।

গাজীপুর-২( সদর) আসনে ঘোষিত প্রার্থী হলেন, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হোসেন আলী। হোসেন আলী অবিভক্ত গাজীপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন।

গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হলেন , গাজীপুর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম একসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ডাকসাইটের নেতা ছিলেন।

গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী ঘোষিত এমপি প্রার্থী হলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমানে গাজীপুর
সদর মেট্রো থানার আমীর অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী। সালাউদ্দিন আইউবী ছাত্র শিবিরের গাজীপুর মহানগরের প্রথম সভাপতি ছিলেন।

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী হলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান। তিনি অবিভক্ত গাজীপুর জেলার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন।২০১৪ সালে কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। ওই নির্বাচনে ভোট কেন্দ্রে তৎকালীন সরকার দলীয় লোকজন প্রভাববিস্তার করে তাঁর নিশ্চিত বিজয় ছিনিয়ে নেয়া হয়েছিলো বলে ব্যাপক অভিযোগ উঠেছিলো।

গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, ‘আমরা গাজীপুরের পাঁচটি আসনের জন্য আমাদের প্রার্থী চূড়ান্ত করেছি। ইসলামী মূল্যবোধ রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং বাংলাদেশকে একটি আধুনিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা নিরলসভাবে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST