মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জুলাই বিপ্লবে আহত ছাত্রের মামলার আসামীদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ১৮৩ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী ও তাদের ইন্দনদাতা আসামীরা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পরিকল্পিত অপপ্রচার, বাদীপক্ষকে হুমকি ও গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী আন্দোলনে ফ্যাসিবাদীদের হামলায় অন্ধত্ববরণকারী দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মামুনের পরিবার বর্গ।

রবিবার (০৮ ডিসেম্বর)  বিকেলে টঙ্গী চেরাগআলী মার্কেট ফ্রেন্ডস থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে  এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে আহত আব্দুল্লাহ আল মামুনের পিতা এক লিখিত বক্তব্যে বলেন, টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির মোধাবী ছাত্র আমার ছেলে আব্দুল্লাহ আল মামুন গত ৪ আগস্ট উত্তরা বিএনএস টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে যোগ দেন। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা এবং ফ্যাসিবাদ সরকারের অন্যান্য দোসররা ছাত্রদের ওপর চারদিক থেকে আক্রমন চালায়। এতে আব্দুল্লাহ আল মামুন চোখসহ শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় অন্ধত্ববরণকারী আব্দুল্লাহ আল মামুন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। আব্দুল্লাহ ভবিষ্যতে আমাদের মাঝে হয়তো ফিরে আসলেও সে আর পৃথিবীর আলো দেখতে পারবে না, আজীবন পরিবারের বোঝা হয়ে থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণতান্ত্রিক মিছিলে হামলাকারী, উস্কানিদাতা, মদদদাতা তথা ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে আমাদের চেয়ে অবশ্যই আপনারা বেশি অবগত। আওয়ামী লীগ ও এর প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা এবং তাদের পরিবারের প্রত্যেকটি সক্ষম সদস্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর সর্বাত্মাভাবে ঝাঁপিয়ে পড়েছিল। আওয়ামী লীগ পরিবারের কিশোর ছাত্র- অছাত্ররাও চিহ্নিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে ফ্যাসিবাদ সরকারের সৈনিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। গত ৪ আগস্ট উত্তরা বিএনএস টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অংশগ্রহনকারী মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলাকারী ও ইন্দনদাতাদের ব্যাপারে যথা সম্ভব তথ্য সংগ্রহ করেই আমরা পরিবারের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করি। ওই দিনের হামলায় আওয়ামী পরিবারের একাধিক কিশোর সদস্যও অংশ নিয়েছিল। আমরা তাদের মধ্যে একজন কিশোরের নাম-পরিচয় সনাক্ত করে মামলার এজাহারে উল্লেখ করি। ওই কিশোরকে তার বাবার (আওয়ামী লীগ নেতা) সাথে বৈষম্যবিরোধী আন্দোলনে দেখেছেন এমন একাধিক সাক্ষীও আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ওই কিশোরকে মামলায় আসামী করার অজুহাতে অন্যান্য আসামীরা মামলাটিকে মিথ্যা প্রমাণের জন্য উঠেপড়ে লেগেছে এবং বাদীপক্ষকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এমনকি বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবীকে নিয়েও ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিত অপপ্রচারে নেমেছে। মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল-মামুনসহ ছাত্র-জনতার রক্তের দাগ মূছতে না মুছতেই ফ্যাসিবাদের দোসররা একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত। মামলায় একজন কিশোর অপরাধীকে আসামী করায় তারা জনমনে সহানুভূতি সৃষ্টির নানা অপকৌশল নিয়েছে। অথচ একজন মেধাবী ছাত্র অন্ধত্ববরণ করলেও এব্যাপারে তাদের কোন আপসোস বা ভ্রুক্ষেপ নেই। বিগত ফ্যাসিবাদ সরকারের সময় কবরবাসী মৃতব্যক্তি, হাসপাতালে ভর্তি গুরুতর রোগী ও বিদেশে অবস্থানরত বিরোধী দল ও ভিন্ন মতের অসংখ্য মানুষের বিরুদ্ধে বহু মিথ্যা মামলা হলেও তখন আমাদের দেশের অধিকাংশ মিডিয়া চুপ ছিল। এখন আমাদের ভুল ধরার জন্য মিডিয়ার অভাব নেই। হয়তো আমাদের মামলার এজাহারে বর্ণিত ২০৩ জন আসামীর মধ্যে তথ্যগত ভুলের কারণে কারোর নাম আসতেই পারে। স্বাক্ষ্য-প্রমাণ বা তদন্তেই ঘটনায় আসামীদের সম্পৃক্ততা প্রমাণিত হবে।

এই অপপ্রচারের মূল হোতা গাজীপুর জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ ফ্যাসিবাদের দোসর আলাউদ্দিন মিয়াসহ মামলার আলোচিত কিশোর আসামীকে গ্রেফতার করে কিশোর সংশোধনীতে প্রেরণসহ অন্যান্য আসামীদেরও গ্রেফতারের দাবি জানাচ্ছি। মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পরিকল্পিত অপপ্রচার, বাদীপক্ষকে হুমকি ও গভীর ষড়যন্ত্রের প্রতিবাদ জানাই। আমি আমার ছেলের উপর হামলার বিচার চাই এবং আমার পরিবারের নিরপত্তা চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST