মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে কামরুল হত্যা মামলার মূল আসামি সাব্বির গ্রেপ্তার

Reporter Name / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৮:৪২ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে পরকীয়ার জেরে ছুরিকাঘাতে নিহত যুবক কামরুল ইসলাম হত্যা মামলার মূল আসামি সাবেক ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ (৩২) গ্রেপ্তার হয়েছেন। টঙ্গী পূর্ব থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে জয়পুরহাট জেলার পাঁচবিবি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত সাব্বির টঙ্গীর দত্তপাড়া প্রাইমারি স্কুল রোড এলাকার মৃত আবু তাহেরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার সকালে টঙ্গীর দত্তপাড়া দিঘিরপাড় এলাকায় পূর্বপরিকল্পিতভাবে কামরুলকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করেন সাব্বির। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় কামরুলের মৃত্যু হয়।

নিহতের পরিবারের দায়ের করা মামলায় টঙ্গী পূর্ব থানা পুলিশ নারী আসামি সুলতানাকে প্রথমে গ্রেপ্তার করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জয়পুরহাটের সীমান্তবর্তী এলাকা থেকে মূল আসামি সাব্বিরকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সুলতানা ছিলেন নিহত কামরুলের পরকীয়া প্রেমিকা। এই সম্পর্ক নিয়ে দ্বন্দ্বের জেরেই কামরুলকে হত্যা করেন তার স্বামী সাব্বির আহমেদ।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST